বাংলাদেশি বংশোদ্ভূত

ব্রিটেনের স্থানীয় নির্বাচনে কাউন্সিলর হয়েছেন বাংলাদেশি রানা রহমান
রানা রহমান পরিবেশবাদী দল গ্রিন পার্টির প্রার্থী ছিলেন। ১ হাজার ৪৭০ ভোট পেয়ে তিনি জয়ী হন। একই ওয়ার্ডে গ্রিন পার্টির আরও দুই প্রার্থী শীর্ষ তিনে অবস্থান করায় এটিকে দলটির জন্য বড় সাফল্য হিসেবে দেখা হচ্ছে।

বাংলাদেশি সাবিনা পেঁয়াজু দিয়ে বাজিমাত করলেন মাস্টারশেফ ইউকেতে
বাংলাদেশি বংশোদ্ভূত এই শখের রাঁধুনি রান্নার আন্তর্জাতিক মঞ্চে দেশি হেঁশেলের স্বাদ ও সংস্কৃতিকে সঙ্গে নিয়ে চূড়ান্ত বিজয়ী হতে পারবেন কি না, তা জানা যাবে জুনের দ্বিতীয় সপ্তাহে।

কানাডার ফেডারেল পার্লামেন্টের উপনির্বাচনে প্রথম বাংলাদেশি হিসেবে নির্বাচিত ডলি বেগম
ডলি বেগম লিবারেল পার্টির প্রার্থী হিসেবে উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে কনজারভেটিভ পার্টির ডায়ানা ফিলিপোভাকে বিপুল ভোটে পরাজিত করেন। এর আগে তিনি একই এলাকা থেকে অন্টারিও প্রাদেশিক পরিষদের সদস্য (এমপিপি) এবং প্রাদেশিক এনডিপি দলের উপনেতা হিসেবে দায়িত্ব পালন করেন।

টরন্টোয় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি বংশোদ্ভূত কানাডিয়ান যুবকের মৃত্যু
টরন্টো পুলিশ ও স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, গত রোববার (৫ এপ্রিল) দুপুর আনুমানিক ৩টা ৫ মিনিটের দিকে ডেনফোর্থ অ্যাভিনিউ ও বাইং অ্যাভিনিউ এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। গুরুতর আহত অবস্থায় আহনাফকে দ্রুত হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকান কবির আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন
বাংলাদেশি বংশোদ্ভূত একজন আমেরিকান সাহিত্যিক হিসেবে শরিফুল আলম তার লেখনীর মাধ্যমে আমেরিকা যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের সংস্কৃতির মধ্যে একটি গুরুত্বপূর্ণ সেতুবন্ধন তৈরি করছেন।

টরন্টোতে প্রশংসিত রিয়েলটর হাকিম খানের বর্ণাঢ্য ও জমকালো থার্টি ফার্স্ট
কাউন্টডাউনের সঙ্গে বরণ করে নেওয়া হয় ২০২৬ সালের প্রথম ক্ষণকে। পরিবার ও প্রিয়জনকে কাছে নিয়ে সবাই নতুন বছরের জন্য শুভ কামনা জানাতে থাকে।

অন্টারিও লিবারেল স্কারবোরো রাইডিংয়ের প্রেসিডেন্ট ও সেক্রেটারি হলেন দুই বাংলাদেশি কানাডিয়ান
রাইডিং অ্যাসোসিয়েশন হচ্ছে নির্বাচনী এলাকা। মুলধারার প্রতিটি রাজনৈতিক দলেরই নির্বাচনী এলাকাভিত্তিক শাখা থাকে। নিবন্ধিত ভোটারদের সরাসরি ভোটে রাইডিং অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা নির্বাচিত হন।

বাংলাদেশে জন্মগ্রহণকারী শরিফুল এখন যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল
যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীতে ব্রিগেডিয়ার জেনারেল পদে পদোন্নতি পেয়েছেন বাংলাদেশে জন্মগ্রহণকারী শরিফুল এম খান। ১৯৯৭ সালে ইউনাইটেড স্টেটস এয়ার ফোর্স একাডেমি থেকে কমিশন লাভ করেন তিনি।

যুক্তরাষ্ট্রে ভোট জালিয়াতির অপরাধে ২ বাংলাদেশির কারাদণ্ড
২০২১ সালের মিলবোর্ন বরো মেয়র নির্বাচনে ভোট জালিয়াতির ঘটনায় ফেডারেল আদালতের রায়ে দণ্ডিত হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত ২ প্রাক্তন কাউন্সিল সদস্য মো. নূরুল হাসান ও মো. রফিকুল ইসলাম।

বাংলাদেশি বংশোদ্ভূত ডলি বেগম ওন্টারিও পার্লামেন্টে নির্বাচিত
বাংলাদেশি বংশোদ্ভূত কানাডার নাগরিক ডলি বেগম দেশটির ওন্টারিও প্রাদেশিক পার্লামেন্টের নির্বাচনে তৃতীয়বারের মতো বিজয়ী হয়েছেন। নির্বাচনে টরন্টোর স্কারবরো সাউথওয়েস্ট নির্বাচনী আসন থেকে নিউ ডেমোক্রেটিক পার্টির (এনডিপি) প্রার্থী হিসেবে তিনি জয়ী হন।

জেনেভায় বাংলাদেশের স্থায়ী মিশনে তারুণ্যের উৎসবে চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা
সুইজারল্যান্ডের জেনেভায় বাংলাদেশের স্থায়ী মিশনে উদ্যাপিত হয়েছে তারুণ্যের উৎসব। এ উপলক্ষে ১৫ ফেব্রুয়ারি (শনিবার) জেনেভার স্থায়ী মিশন মিলনায়তনে তরুণদের জন্য চিত্রাংকন ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

শাহজালাল বিমানবন্দরে প্রবাসীর ওপর হামলার প্রতিবাদ প্রসাসের
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নরওয়েপ্রবাসী মোহাম্মদ সাঈদ উদ্দিনের ওপর হামলায় প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) কর্মরত বাংলাদেশি সাংবাদিকদের সংগঠন প্রবাসী সাংবাদিক সমিতি (প্রসাস)।

হেলসিংকি শহরের কাউন্সিলর পদে প্রথম বাংলাদেশি নারী প্রার্থী তাসলিমা জামান
ফিনল্যান্ডের ক্ষমতাসীন কোকোমুস পার্টির কাউন্সিলর প্রার্থী হয়েছেন বাংলাদেশি তাসলিমা আকতার জামান। ২০২৫ সালের এপ্রিলে অনুষ্ঠিতব্য ফিনল্যান্ডের স্থানীয় কাউন্সিল নির্বাচনে রাজধানী হেলসিংকি শহরের কাউন্সিলর প্রার্থী হয়েছেন তিনি।

লন্ডনে ব্রিটিশ-বাংলাদেশি হু’জ হুর প্রকাশনা ও অ্যাওয়ার্ড প্রদান
যুক্তরাজ্যের লন্ডনে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ব্রিটিশ-বাংলাদেশি হু’জ হুর প্রকাশনা ও অ্যাওয়ার্ডের ১৫তম আসর।

যুক্তরাষ্ট্রপ্রবাসী বাংলাদেশিদের মধ্যে ট্রাম্প সমর্থক বেড়েছে
আগের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থীদের ভোট দিলেও এবার প্রবাসী বাংলাদেশিদের অনেকেই রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে ভোট দিয়েছেন। তাদের এই সিদ্ধান্ত নেওয়ার পেছনে ফিলিস্তিনে ইসরায়েলের নির্বিচার হামলার ঘটনা কাজ করেছে বলে জানিয়েছেন কয়েকজন।

মিশিগানে পিঠা উৎসব
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের ইউনিভার্সিটি অব মিশিগান ডিয়ারবর্ণে এ ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে পিঠা উৎসব উদযাপিত হয়েছে।

যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যের আইন সভায় পুন:নির্বাচনে বিজয়ী ৫ বাংলাদেশি
যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যের আইন সভায় পুনঃনির্বাচনে অংশ নিয়ে জয়ী হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভুত পাঁচজন প্রার্থী। তাঁরা এর আগেও নির্বাচিত প্রতিনিধি ছিলেন। পুনঃনির্বাচনের জন্য দাঁড়িয়েছিলেন।


